আবু সাউদ মাসুদ
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো’

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ফতুল্লার ইসদাইর এলাকাকে জলাবদ্ধতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে মোহাম্মদ আলী বলেন, “এই ইসদাইর এলাকার সকল সমস্যার বিষয়ে আমি অবগত আছি। ফতুল্লাসহ এই এলাকার মূল সমস্যা জলাবন্ধতা।”
তিনি আরও বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত যে সকল ব্যক্তিরা আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি নির্বাচিত হলে, নারায়ণগঞ্জ-৪ আসনে কোন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী থাকবে না।”
জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
পাশাপাশি স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের এলাকার সকল সমস্যার কথা আমার ডায়েরিতে লেখা আছে এবং সবগুলো নিয়ে আমি কাজ করবো।”
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি এর আগে ১৯৯৬ সালে এই এলাকার সংসদ সদস্য ছিলাম। এবং আমি একজন মুক্তিযোদ্ধা, আমি জানি কোথায় কিভাবে এলাকার উন্নয়নের জন্য কথা বলে দাবি আদায় করতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

বিএনপির সাবেক এমপিরা ফ্যাক্টর

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

ইশতেহারে ৯ প্রতিশ্রুতি বিএনপির

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

চট্টগ্রাম বন্দরে শুরু অনির্দিষ্টকালের কর্মবিরতি

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

‘জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো’

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

চরম দুঃসময়েও দেশত্যাগ করিনি : ডা. শফিকুর রহমান

18

নির্বাচন বানচালের চেষ্টা চলছে

19

নারায়ণগঞ্জে নির্বাচনের মাঠে দেখা নেই ছাত্রদলের

20